আবারও শাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছেন হিমেল আশরাফ
বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা করলেও অনেক দর্শক সিনেমাটির গল্প, নির্মাণ ও উপস্থাপনা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করছেন। এরই মধ্যে নতুন একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জনপ্রিয় নির্মাতা হিমেল আশরাফ আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে আভাস মিলেছে। সম্প্রতি প্রযোজক শারিয়ার শাকিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন। ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব খান, হিমেল আশরাফ ও শারিয়ার শাকিলকে। বিষয়টি নিয়ে হিমেল আশরাফ ফেসবুকে শারিয়ার শাকিল পোস্টটি শেয়ার করেন। সঙ্গে তিনি লিখেছেন, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক। অনেকেই ধারণা করছেন, এটি শাকিব খান ও হিমেল আশরাফের নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রস্তুতির ইঙ্গিত। আবার কেউ কেউ মনে করছেন, খুব শিগগির বড় কোনো ঘোষণা আসতে পারে। আরও পড়ুন:প্রথমবার ‘মধুভাত’ খেয়ে যা বললেন জয়া আহসানধর্ষণ থামাতে পা
বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা করলেও অনেক দর্শক সিনেমাটির গল্প, নির্মাণ ও উপস্থাপনা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করছেন।
এরই মধ্যে নতুন একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জনপ্রিয় নির্মাতা হিমেল আশরাফ আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে আভাস মিলেছে।
সম্প্রতি প্রযোজক শারিয়ার শাকিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন। ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব খান, হিমেল আশরাফ ও শারিয়ার শাকিলকে।
বিষয়টি নিয়ে হিমেল আশরাফ ফেসবুকে শারিয়ার শাকিল পোস্টটি শেয়ার করেন। সঙ্গে তিনি লিখেছেন, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক।
অনেকেই ধারণা করছেন, এটি শাকিব খান ও হিমেল আশরাফের নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রস্তুতির ইঙ্গিত। আবার কেউ কেউ মনে করছেন, খুব শিগগির বড় কোনো ঘোষণা আসতে পারে।
আরও পড়ুন:
প্রথমবার ‘মধুভাত’ খেয়ে যা বললেন জয়া আহসান
ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক
উল্লেখ্য, এর আগে শাকিব খান ও হিমেল আশরাফের জুটি দর্শকদের উপহার দিয়েছে ব্যবসাসফল ও আলোচিত সিনেমা। ফলে নতুন কোনো প্রজেক্টে তাদের এক হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
এমআই/এমএমএফ/জেআইএম
What's Your Reaction?