সড়কে প্রাণ গেল জামায়াত কর্মীর
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাপায় তিনি মারা যান। নিহত আব্দুস ছালাম কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, আব্দুস ছালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাপায় তিনি মারা যান।
নিহত আব্দুস ছালাম কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
তিনি বলেন, আব্দুস ছালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
What's Your Reaction?