পাকিস্তানের ম্যাচ বয়কটে চাপে আইসিসি, বোর্ড মিটিং ডাকার সিদ্ধান্ত হয়নি

ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কটের পাকিস্তান সরকারের সিদ্ধান্ত ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে আলোচনা করতে কোনো বোর্ড মিটিং ডাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সাধারণত এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়ে থাকে আইসিসি বোর্ডের মিটিংয়ে। এই বোর্ডে রয়েছে ১২টি পূর্ণ সদস্য দেশ, সহযোগী সদস্যদের তিনজন প্রতিনিধি এবং আইসিসি চেয়ারম্যান। কিন্তু এখনো পর্যন্ত আইসিসি বোর্ডকে কোনো জরুরি মিটিংয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। ক্রিকইনফোর খবরে সূত্রের দাবি, পিসিবি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে তারা ভারত ম্যাচ বয়কট এবং সরকারের এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক লিখিত জবাব নাও দিতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পাকিস্তানের অবস্থান স্পষ্ট হলেও, আইসিসির পক্ষ থেকে এখনো পর্যন্ত বোর্ড পর্যায়ে আলোচনার সময়সূচি বা কাঠামো নির্ধারণ করা হয়নি। এর ফলে বিশ্ব ক্রিকেটে এই সংকট কোন পথে এগোবে, তা নিয়ে অনিশ্চয়

পাকিস্তানের ম্যাচ বয়কটে চাপে আইসিসি, বোর্ড মিটিং ডাকার সিদ্ধান্ত হয়নি

ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কটের পাকিস্তান সরকারের সিদ্ধান্ত ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে আলোচনা করতে কোনো বোর্ড মিটিং ডাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

সাধারণত এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়ে থাকে আইসিসি বোর্ডের মিটিংয়ে। এই বোর্ডে রয়েছে ১২টি পূর্ণ সদস্য দেশ, সহযোগী সদস্যদের তিনজন প্রতিনিধি এবং আইসিসি চেয়ারম্যান। কিন্তু এখনো পর্যন্ত আইসিসি বোর্ডকে কোনো জরুরি মিটিংয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।

ক্রিকইনফোর খবরে সূত্রের দাবি, পিসিবি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে তারা ভারত ম্যাচ বয়কট এবং সরকারের এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক লিখিত জবাব নাও দিতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

পাকিস্তানের অবস্থান স্পষ্ট হলেও, আইসিসির পক্ষ থেকে এখনো পর্যন্ত বোর্ড পর্যায়ে আলোচনার সময়সূচি বা কাঠামো নির্ধারণ করা হয়নি। এর ফলে বিশ্ব ক্রিকেটে এই সংকট কোন পথে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow