জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর দুই কলেজের নামও পরিবর্তন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। আরও পড়ুনশিক্ষক সংকট শিক্ষাব্যবস্থাকে মারাত্মক প্রভাবিত করছে ৪৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দুই রাজনৈতিক দলের ‘ভাগাভাগি’  কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মিরপুরের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ করা হয়েছে। এছাড়া ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ। পাশাপাশি টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজ এখন থেকে বাসাইল এমদাদ হামিদা কলে

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর দুই কলেজের নামও পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন
শিক্ষক সংকট শিক্ষাব্যবস্থাকে মারাত্মক প্রভাবিত করছে 
৪৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দুই রাজনৈতিক দলের ‘ভাগাভাগি’ 

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিরপুরের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ করা হয়েছে। এছাড়া ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম হয়েছে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।

jagonews24.com

পাশাপাশি টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজ এখন থেকে বাসাইল এমদাদ হামিদা কলেজ নামে পরিচিত হবে। এছাড়া রাজশাহীর বাগমারার সালেহা-ইমারত ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সাঁকোয়া কলেজ, বাগমারা, রাজশাহী।

সংশ্লিষ্ট সব অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরকে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপনে অনুরোধ জানানো হয়েছে।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow