ধানের শীষে ভোট দিলে ময়মনসিংহ হবে ‘মডেল নগরী’: ওয়াহাব আকন্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে ময়মনসিংহকে মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জিয়া পরিষদ আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিগত সময়ে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা হলেও এখন পর্যন্ত এর কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। কিন্তু আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দেন, বিএনপি যদি আপনাদের ভোটে সরকার গঠন করতে পারে, তাহলে আগামী দিনে ময়মনসিংহ নগরীকে মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে। এসময় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুবসহ বাকৃবি জিয়া পরিষদ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

ধানের শীষে ভোট দিলে ময়মনসিংহ হবে ‘মডেল নগরী’: ওয়াহাব আকন্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে ময়মনসিংহকে মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জিয়া পরিষদ আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিগত সময়ে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা হলেও এখন পর্যন্ত এর কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। কিন্তু আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দেন, বিএনপি যদি আপনাদের ভোটে সরকার গঠন করতে পারে, তাহলে আগামী দিনে ময়মনসিংহ নগরীকে মডেল নগরী হিসেবে গড়ে তোলা হবে।

এসময় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুবসহ বাকৃবি জিয়া পরিষদ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow