সড়কে প্রাণ গেল সোহরাওয়ার্দী কলেজ ছাত্রের
রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা একটি ট্রাকের চাপায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫)। তিনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, নিহত আলিফের বাসা যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এবং তার বাবার নাম জুয়েল দেওয়ান। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পড়াশোনার পাশাপাশি তিনি একটি পার্টটাইম চাকরি করতেন বলে জানিয়েছেন তার মামা আলাউদ্দিন জনি। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভাগনের মরদেহ শনাক্ত করেন তিনি। ডেমরা থানার এসআই মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দেল্লা ও পাইটি এলাকার মধ্যবর্তী স্থানে ট্রাকটি আলিফের মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আলিফকে হাসপাতালে নিয়ে আসা
রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা একটি ট্রাকের চাপায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫)। তিনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, নিহত আলিফের বাসা যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এবং তার বাবার নাম জুয়েল দেওয়ান। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পড়াশোনার পাশাপাশি তিনি একটি পার্টটাইম চাকরি করতেন বলে জানিয়েছেন তার মামা আলাউদ্দিন জনি। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভাগনের মরদেহ শনাক্ত করেন তিনি।
ডেমরা থানার এসআই মো. রুবেল হাওলাদার জানান, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দেল্লা ও পাইটি এলাকার মধ্যবর্তী স্থানে ট্রাকটি আলিফের মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আলিফকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক রাশেদুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এসআই রুবেল হাওলাদার আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডেমরা থানা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
What's Your Reaction?