সড়কে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীসহ দুজনের
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮), বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে স্কুলছাত্র অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহতের নাম নিরব ইসলাম (১৬)। সে ঠাকুরগাঁও সদর উপজেলার চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুরুতর আহত নীরবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে একজনকে মৃত এবং অপরজনকে আহ
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮), বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে স্কুলছাত্র অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহতের নাম নিরব ইসলাম (১৬)। সে ঠাকুরগাঁও সদর উপজেলার চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুরুতর আহত নীরবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে একজনকে মৃত এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পথচারী আবুল হোসেনকে এর আগেই হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখানে তার মৃত্যু হয়।