সড়কের ওপর হঠাৎ ভেঙে পড়লো গাছ, অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা

ফরিদপুর শহরের ব্যস্ততম সড়কের ওপর হঠাৎ একটি বড় মেহগনি গাছ ভেঙে পড়ে তিনটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিদিনের মতোই ওই সড়কে যানবাহনের চাপ ছিল। এসময় হঠাৎ করেই একটি পুরোনো মেহগনি গাছ বিকট শব্দে সড়কের ওপর ভেঙে পড়ে। এতে সড়কের ওপরে থাকা তিনটি অটোরিকশা চাপা পড়ে। তবে অটোরিকশাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক ও যাত্রীরা অলৌকিকভাবে অক্ষত থাকেন। ঘটনার শিকার অটোরিকশা চালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া জানান, তারা যাত্রী নিয়ে সড়কটি অতিক্রম করার সময় হঠাৎ গাছটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও তারা প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন। দেখা যায়, ঘটনাস্থলে একটি পুরোনো দেওয়াল সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে নতুন করে দেওয়াল নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজের জন্য গাছের গোড়ার চারপাশ থেকে মাটি সরিয়ে নেওয়ায় গাছটি দুর্বল হয়ে পড়ে। এছাড়া কাজ চলাকালীন কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক ব্যারি

সড়কের ওপর হঠাৎ ভেঙে পড়লো গাছ, অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা

ফরিদপুর শহরের ব্যস্ততম সড়কের ওপর হঠাৎ একটি বড় মেহগনি গাছ ভেঙে পড়ে তিনটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিদিনের মতোই ওই সড়কে যানবাহনের চাপ ছিল। এসময় হঠাৎ করেই একটি পুরোনো মেহগনি গাছ বিকট শব্দে সড়কের ওপর ভেঙে পড়ে। এতে সড়কের ওপরে থাকা তিনটি অটোরিকশা চাপা পড়ে। তবে অটোরিকশাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক ও যাত্রীরা অলৌকিকভাবে অক্ষত থাকেন।

ঘটনার শিকার অটোরিকশা চালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া জানান, তারা যাত্রী নিয়ে সড়কটি অতিক্রম করার সময় হঠাৎ গাছটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও তারা প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন।

সড়কের ওপর হঠাৎ ভেঙে পড়লো গাছ, অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা

দেখা যায়, ঘটনাস্থলে একটি পুরোনো দেওয়াল সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে নতুন করে দেওয়াল নির্মাণের কাজ চলছিল। নির্মাণকাজের জন্য গাছের গোড়ার চারপাশ থেকে মাটি সরিয়ে নেওয়ায় গাছটি দুর্বল হয়ে পড়ে। এছাড়া কাজ চলাকালীন কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক ব্যারিকেড না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে সরিয়ে ফেলেন। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এন কে বি নয়ন/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow