সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক
নরসিংদীর পলাশে একটি নির্জন স্থানে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টাকালে মনির হোসেন নামের এক মাইক্রোচালককে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে। উদ্ধার হওয়া বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রো থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে এবং মুমূর্ষু বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকার একটি পাম্পের সামনে চার-পাঁচজন ব্যক্তি ওই বৃদ্ধকে মুমূ
নরসিংদীর পলাশে একটি নির্জন স্থানে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টাকালে মনির হোসেন নামের এক মাইক্রোচালককে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে। উদ্ধার হওয়া বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রো থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে এবং মুমূর্ষু বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকার একটি পাম্পের সামনে চার-পাঁচজন ব্যক্তি ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেয়। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসেন। তবে পথে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, অজ্ঞাত বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।