সড়কের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সড়কের রেলিংয়ে ধাক্কা লাগায় এই দুর্ঘ টনা ঘটে। সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবেদ নারায়ণগঞ্জের বাসিন্দা। স্থানীয়রা জানান, ঢাকার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনা ঘটনাস্থলেই সাবেদ মারা যান। দুর্ঘটনায় আরও একজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত সামিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

সড়কের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সড়কের রেলিংয়ে ধাক্কা লাগায় এই দুর্ঘ টনা ঘটে।

সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবেদ নারায়ণগঞ্জের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঢাকার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনা ঘটনাস্থলেই সাবেদ মারা যান।

দুর্ঘটনায় আরও একজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত সামিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow