হকারদের তৎপরতায় রক্ষা পেলো যাত্রীবাহী ট্রেন
ময়মনসিংহের গৌরীপুর রেললাইনের পাত ভেঙে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় হকারদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনটির কয়েকশ যাত্রীর প্রাণ। রোববার (১৯ এপ্রিল) দুপুর একটার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের এক নম্বর লাইনে এ ঘটনা ঘটে। পরে দেড় ঘণ্টা আটকা থাকার পর ট্রেনটি দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর একটার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতিকালে এক নম্বর রেললাইনের পাত ভেঙে যায়। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই জংশনের হকাররা রেললাইনের পাত ভেঙে যাওয়ার বিষয়টি দেখে দ্রুত গৌরীপুর জংশনের রেলওয়ে কর্তৃপক্ষকে জানায়। এসময় দুর্ঘটনা এড়াতে ট্রেনটি জংশনে আটকে থাকে। রেললাইন মেরামতের দেড়ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। এ বিষয়ে গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম বলেন, এক নম্বর রেললাইনের পাত ভেঙে যাওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর আড়াইটা থেকে এক নম্
ময়মনসিংহের গৌরীপুর রেললাইনের পাত ভেঙে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় হকারদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনটির কয়েকশ যাত্রীর প্রাণ।
রোববার (১৯ এপ্রিল) দুপুর একটার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের এক নম্বর লাইনে এ ঘটনা ঘটে। পরে দেড় ঘণ্টা আটকা থাকার পর ট্রেনটি দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর একটার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতিকালে এক নম্বর রেললাইনের পাত ভেঙে যায়। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই জংশনের হকাররা রেললাইনের পাত ভেঙে যাওয়ার বিষয়টি দেখে দ্রুত গৌরীপুর জংশনের রেলওয়ে কর্তৃপক্ষকে জানায়। এসময় দুর্ঘটনা এড়াতে ট্রেনটি জংশনে আটকে থাকে। রেললাইন মেরামতের দেড়ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
এ বিষয়ে গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম বলেন, এক নম্বর রেললাইনের পাত ভেঙে যাওয়ায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর আড়াইটা থেকে এক নম্বর লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?