হকারদের হামলায় আহত ৬ আনসার সদস্য

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতে হকার বসতে না দেওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) বিকেলে মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা ফুটপাত দখল করে বসা হকারদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হকাররা সংঘবদ্ধ হয়ে আনসার সদস্যদের ওপর হামলা চালায়। আহত আনসার সদস্যরা হলেন আনাস, সামসুদ্দিন, এম. এইচ মানিক, মুন্নাসহ আরও দুইজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহত আনসার সদস্য এম. এইচ মানিক বলেন, আমরা নিয়মিতভাবে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কাজ করি। আজও একই দায়িত্ব পালন করতে গিয়ে হকারদের বাধা দিলে তারা হঠাৎ করেই আমাদের ওপর হামলা চালায়। সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান জানান, হকারদের উচ্ছেদ করতে গেলে আমাদের ৬ জন সদস্য হামলার শিকার হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায়

হকারদের হামলায় আহত ৬ আনসার সদস্য

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতে হকার বসতে না দেওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) বিকেলে মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা ফুটপাত দখল করে বসা হকারদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হকাররা সংঘবদ্ধ হয়ে আনসার সদস্যদের ওপর হামলা চালায়।

আহত আনসার সদস্যরা হলেন আনাস, সামসুদ্দিন, এম. এইচ মানিক, মুন্নাসহ আরও দুইজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত আনসার সদস্য এম. এইচ মানিক বলেন, আমরা নিয়মিতভাবে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কাজ করি। আজও একই দায়িত্ব পালন করতে গিয়ে হকারদের বাধা দিলে তারা হঠাৎ করেই আমাদের ওপর হামলা চালায়।

সাভার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান জানান, হকারদের উচ্ছেদ করতে গেলে আমাদের ৬ জন সদস্য হামলার শিকার হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাভার মডেল থানাকে অবহিত করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow