হজযাত্রীদের ঢল, ৬ দিনে সৌদি পৌঁছেছেন ২৯৩১৫ জন হাজি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর (১৮ এপ্রিল) দিন থেকে শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত ৭৩টি ফ্লাইটের মাধ্যমে ২৯ হাজার ৩১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।  শুক্রবার (২৪ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে একজন টাঙ্গাইলের সদরের বাসিন্দা মো. আবুল কাশেম,  সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। আরেকজন জয়পুরহা্টের বাসিন্দা সদরের মো. নইম উদ্দীন মন্ডল, তিনি স্বাভাকিভাবে মক্কায় মারা যান। এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। উল্লেখ, আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ হবে ৩০ জুন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow