হজে গিয়ে চিরচেনা বোলিং অ্যাকশনে ভাইরাল ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম, যিনি কিনা ক্রিকেট বিশ্বে পেস বোলারদের সেরা হিসেবে পরিচিত। ক্রিকেটাঙ্গনে ‘সুলতান অব সুইং’নামেও খ্যাতি আছে তার। এবার পবিত্র হজ পালন করেছেন পাকিস্তানের এই কিংবদন্তী পেসার। তার বোলিং নিয়ে কখনোই প্রশংসার ঘাটতি ছিল না। বরঞ্চ অনেকবেশি সুনাম কুড়িয়েছেন তিনি। যে বোলিং নিয়ে এত সুনাম, সেই বোলিং অ্যাকশন দিয়েই হজের গুরুত্বপূর্ণ একটি অংশ পালন করলেন। সবারই জানা আছে যে, হজে খেলে শয়তানকে পাথর মারার রীতি রয়েছে। আর সেই কাজটিই তিনি করেছেন চিরচেনা সেই বোলিং অ্যাকশনে। সর্বোচ্চ গতি দিয়েই সম্ভবত ছুড়েছেন পাথর। ইহরামের পোশাক পরা অবস্থায় মিনায় পাথর ছোঁড়ার পর বাঁ হাত উঁচিয়ে উদযাপনও করেন। তার সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। ওয়াসিম আকরামের সঙ্গে হজের সফরসঙ্গী হিসেবে আছেন সাঈদ আনোয়ার ও মিসবাহ উল হক। আইএন

হজে গিয়ে চিরচেনা বোলিং অ্যাকশনে ভাইরাল ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম, যিনি কিনা ক্রিকেট বিশ্বে পেস বোলারদের সেরা হিসেবে পরিচিত। ক্রিকেটাঙ্গনে ‘সুলতান অব সুইং’নামেও খ্যাতি আছে তার। এবার পবিত্র হজ পালন করেছেন পাকিস্তানের এই কিংবদন্তী পেসার।

তার বোলিং নিয়ে কখনোই প্রশংসার ঘাটতি ছিল না। বরঞ্চ অনেকবেশি সুনাম কুড়িয়েছেন তিনি। যে বোলিং নিয়ে এত সুনাম, সেই বোলিং অ্যাকশন দিয়েই হজের গুরুত্বপূর্ণ একটি অংশ পালন করলেন।

সবারই জানা আছে যে, হজে খেলে শয়তানকে পাথর মারার রীতি রয়েছে। আর সেই কাজটিই তিনি করেছেন চিরচেনা সেই বোলিং অ্যাকশনে। সর্বোচ্চ গতি দিয়েই সম্ভবত ছুড়েছেন পাথর।

ইহরামের পোশাক পরা অবস্থায় মিনায় পাথর ছোঁড়ার পর বাঁ হাত উঁচিয়ে উদযাপনও করেন। তার সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।

ওয়াসিম আকরামের সঙ্গে হজের সফরসঙ্গী হিসেবে আছেন সাঈদ আনোয়ার ও মিসবাহ উল হক।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow