হজে গিয়ে সৌদিতে ২৭ বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। রোববার (২৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস। তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন। এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ৭৭৪ জন ব্যবস্থাপনা সদস্যও রয়েছেন। হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে। ফ্লাইটের মাধ্যমে বিমানে ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শ
পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। রোববার (২৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস।
তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।
এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন।
এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ৭৭৪ জন ব্যবস্থাপনা সদস্যও রয়েছেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।
ফ্লাইটের মাধ্যমে বিমানে ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
What's Your Reaction?