হট টাবের ছবি নিয়ে যা বললেন বিল ক্লিনটন  

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের সামনে জবানবন্দি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি দাবি করেছেন, এপস্টিনের কোনো অপরাধ সম্পর্কে তিনি জানতেন না এবং নিজেও কোনো অন্যায় করেননি। নিউইয়র্কে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে ক্লিনটনকে সম্প্রতি প্রকাশিত এপস্টিন সংক্রান্ত নথি নিয়ে প্রশ্ন করা হয়। ওই নথিতে থাকা একটি ছবিতে ক্লিনটনকে অজ্ঞাত এক নারীর সঙ্গে হট টাবে দেখা যায়। ক্লিনটন বলেন, তিনি ওই ব্যক্তিকে চিনতেন না এবং তার সঙ্গে কোনো যৌন সম্পর্ক ছিল না। তিনি আরও বলেন, এপস্টিন কী করছিলেন তা জানলে তিনি সম্পর্ক ছিন্ন করতেন এবং কখনোই তার উড়োজাহাজে ভ্রমণ করতেন না। এমনকি প্রয়োজন হলে নিজেই তাকে ধরিয়ে দিতেন বলেও মন্তব্য করেন। ক্লিনটনের এক দিন আগে তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও কমিটির সামনে সাক্ষ্য দেন। তিনিও বলেন, এপস্টিনের অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার সাক্ষ্যগ্রহণকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ক্লিনটন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন

হট টাবের ছবি নিয়ে যা বললেন বিল ক্লিনটন   

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের সামনে জবানবন্দি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি দাবি করেছেন, এপস্টিনের কোনো অপরাধ সম্পর্কে তিনি জানতেন না এবং নিজেও কোনো অন্যায় করেননি।

নিউইয়র্কে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে ক্লিনটনকে সম্প্রতি প্রকাশিত এপস্টিন সংক্রান্ত নথি নিয়ে প্রশ্ন করা হয়। ওই নথিতে থাকা একটি ছবিতে ক্লিনটনকে অজ্ঞাত এক নারীর সঙ্গে হট টাবে দেখা যায়। ক্লিনটন বলেন, তিনি ওই ব্যক্তিকে চিনতেন না এবং তার সঙ্গে কোনো যৌন সম্পর্ক ছিল না।

তিনি আরও বলেন, এপস্টিন কী করছিলেন তা জানলে তিনি সম্পর্ক ছিন্ন করতেন এবং কখনোই তার উড়োজাহাজে ভ্রমণ করতেন না। এমনকি প্রয়োজন হলে নিজেই তাকে ধরিয়ে দিতেন বলেও মন্তব্য করেন।

ক্লিনটনের এক দিন আগে তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও কমিটির সামনে সাক্ষ্য দেন। তিনিও বলেন, এপস্টিনের অপরাধ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার সাক্ষ্যগ্রহণকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ক্লিনটন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন। সাক্ষ্যের ভিডিও ও লিখিত অনুলিপি শিগগির প্রকাশ করা হবে।

এদিকে শুনানিতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এপস্টিনের সম্পর্ক নিয়েও প্রশ্ন ওঠে। ক্লিনটন বলেন, ট্রাম্পকে ডাকা হবে কি না, তা কমিটিই সিদ্ধান্ত নেবে। ট্রাম্পও সাংবাদিকদের জানান, তিনি ক্লিনটনকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে দেখতে পছন্দ করেন না। সূত্র : বিবিসি
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow