হঠাৎ আলোচনায় মান্না ও বিজয়ের ছবি
বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্নার সঙ্গে তামিল নায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। ভাইরাল সেই ছবিতে বিজয়ের কাঁধে হাত রেখে মান্নাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মান্নার ভক্তদের অনেকের দাবি, ছবিটি মান্না মারা যাওয়ার বেশকিছু বছর আগে তোলা। আবার অনেকেই বলছেন এটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) দিয়ে তৈরি। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের বড় জয়ের পর নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয় ছবিটি নিয়ে। অনেকেই বলছেন ২০০৩-০৪ সালের দিকে ভারতে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন মান্না, তখনই তোলা ছবিটি। সেসময় মান্নার একাধিক সিনেমার কাজ চলছিল চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও ইভিএম স্টুডিওতে। ঠিক ওই সময়ে বিজয়ের সিনেমার কাজও সেখানে চলছিল বলে ধারণা করা হয়। ছবিটি ছড়িয়ে পড়ার পর এটি নজর কেড়েছে মান্নার পরিবারের সদস্যদের। মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, মান্না কাজের জন্য প্রায়ই ভারতে যেতেন। তাই দেখা হওয়াটা অসম্ভব নয়। তবে অনেক আগের ঘটনা হওয়ায় স্পষ্ট মনে নেই। অন্যদিকে, মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) দিয়ে তৈরি। তবে ছবিটি বাস্
বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্নার সঙ্গে তামিল নায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ছবি নতুন করে আলোচনায় এসেছে। ভাইরাল সেই ছবিতে বিজয়ের কাঁধে হাত রেখে মান্নাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
মান্নার ভক্তদের অনেকের দাবি, ছবিটি মান্না মারা যাওয়ার বেশকিছু বছর আগে তোলা। আবার অনেকেই বলছেন এটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) দিয়ে তৈরি। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের বড় জয়ের পর নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয় ছবিটি নিয়ে।
অনেকেই বলছেন ২০০৩-০৪ সালের দিকে ভারতে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন মান্না, তখনই তোলা ছবিটি। সেসময় মান্নার একাধিক সিনেমার কাজ চলছিল চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও ইভিএম স্টুডিওতে। ঠিক ওই সময়ে বিজয়ের সিনেমার কাজও সেখানে চলছিল বলে ধারণা করা হয়।
ছবিটি ছড়িয়ে পড়ার পর এটি নজর কেড়েছে মান্নার পরিবারের সদস্যদের। মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, মান্না কাজের জন্য প্রায়ই ভারতে যেতেন। তাই দেখা হওয়াটা অসম্ভব নয়। তবে অনেক আগের ঘটনা হওয়ায় স্পষ্ট মনে নেই।
অন্যদিকে, মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) দিয়ে তৈরি।
তবে ছবিটি বাস্তব নাকি এআই এ আলোচনা ছাপিয়ে ফুটে উঠেছে প্রয়াত নায়ক মান্নার প্রতি তার ভক্তদের ভালোবাসা। মৃত্যুর এত বছর পরও তাকে ধারণ করেন তার ভক্তরা। অনেকেই আবার থালাপতি বিজয় ও মান্নার সিনেমা ক্যারিয়ারে মিল দেখতে পান। তাই হঠাৎ আলোচনা আসা ছবিটি অনেক ভক্তকেই স্মৃতিকাতর করে তুলেছে।
What's Your Reaction?