হঠাৎ চিকেন’স নেকে অমিত শাহ, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

বাংলাদেশ সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন’স নেকের সুরক্ষায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে শনিবার (১৮ জুলাই) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘প্রহরী সম্মেলনে’ যোগ দিয়ে এই নির্দেশ দেন তিনি। আবার চিকেন’স নেকের খুব কাছেই চীন সীমান্ত থাকায় এবং নেপাল ও ভুটান সীমান্তের নৈকট্যের কারণেই এই এলাকা কৌশলগতভাবে স্পর্শকাতর। তাই বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এটির সুরক্ষায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। একই সঙ্গে বিএসএফের জন্য ৭৭ কোটি রুপির প্রকল্প উদ্বোধন করেছেন তিনি। বিএসএফের সম্মেলন শেষে উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের রাজগঞ্জ ব্লকের জুম্মা গছ এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি উত্তরকন্যার পাশে ডাবগ্রাম-ফুলবাড়ি সীমান্ত এলাকাও ঘুরে দেখেন। এসময় অনুপ্রবেশ সতর্কীকরণ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে রেডিওভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা, গেট ম্যানেজমেন্ট সফটওয়্যার ও ‘নতুন ফ্রেন্ডশিপ’ নিয়ে বিভিন্ন তথ্য দেখানো হয়। সীমান্ত কঠোর নিরাপত্তা ও উত্তরবঙ্গের ম

হঠাৎ চিকেন’স নেকে অমিত শাহ, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

বাংলাদেশ সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন’স নেকের সুরক্ষায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে শনিবার (১৮ জুলাই) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘প্রহরী সম্মেলনে’ যোগ দিয়ে এই নির্দেশ দেন তিনি।

আবার চিকেন’স নেকের খুব কাছেই চীন সীমান্ত থাকায় এবং নেপাল ও ভুটান সীমান্তের নৈকট্যের কারণেই এই এলাকা কৌশলগতভাবে স্পর্শকাতর। তাই বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এটির সুরক্ষায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। একই সঙ্গে বিএসএফের জন্য ৭৭ কোটি রুপির প্রকল্প উদ্বোধন করেছেন তিনি।

বিএসএফের সম্মেলন শেষে উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের রাজগঞ্জ ব্লকের জুম্মা গছ এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি উত্তরকন্যার পাশে ডাবগ্রাম-ফুলবাড়ি সীমান্ত এলাকাও ঘুরে দেখেন।

এসময় অনুপ্রবেশ সতর্কীকরণ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে রেডিওভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা, গেট ম্যানেজমেন্ট সফটওয়্যার ও ‘নতুন ফ্রেন্ডশিপ’ নিয়ে বিভিন্ন তথ্য দেখানো হয়।

সীমান্ত কঠোর নিরাপত্তা ও উত্তরবঙ্গের মহানন্দা নদীর উন্মুক্ত পথে অনুপ্রবেশ রুখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন অমিত শাহ। রাজ্যে মোট ১০টি নতুন বর্ডার আউটপোস্ট নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি।

অমিত শাহের এই সফরে তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গের মন্ত্রী, সংসদ ও বিধায়করা।

ডিডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow