হঠাৎ ভারত সফরে পপ তারকা রিহানা
কোনো আগাম সংকেত ছাড়াই মরুঝড়ের মতো মুম্বাই বিমানবন্দরে অবতরণ করলেন বিশ্ব পপ সংগীতের সম্রাজ্ঞী রিহানা। গ্ল্যামার আর আভিজাত্যের মিশেলে মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল যখন জনসমুদ্রে পরিণত হলো, তখন খোদ পাপারাজ্জিরাও বিস্ময়ে বিমূঢ়। কালো পোশাকে মোড়ানো রহস্য আর ডার্ক সানগ্লাসের আড়ালে রিহানা যখন মুচকি হেসে হাত নাড়লেন, তখন যেন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সব ব্যস্ততা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কী কারণে আচমকা ভারতে ভ্রমণ সেটা অবশ্য এখনও জানা যায়নি। প্রায় দুই বছর পর ভারতে সফরে আসলেন রিহানা। ইতোমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল পপ তারকার সেই ভিডিও। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন রিহানা। উল্লেখ্য, ২০২৪এর মার্চ মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে জামনগরে পারফর্ম করেছিলেন তিনি। তাই রিহানার আচমকা ভারত সফর দেখে এবার নেটিজেনদের প্রশ্ন, ‘এবার কার বিয়েতে পারফর্ম করতে এসেছেন এই সুন্দরী?’ এদিকে রিহানার এই সফরের উদ্দেশ্য নিয়ে এখনও পর্যন্ত ঘনীভূত হচ্ছে রহস্য। আম্বানিদের কোনো ঘরোয়া অনুষ্ঠান, নাকি বলিউডের কোনো মেগা প্রজেক্ট, নেটিজেনদের মাঝ
কোনো আগাম সংকেত ছাড়াই মরুঝড়ের মতো মুম্বাই বিমানবন্দরে অবতরণ করলেন বিশ্ব পপ সংগীতের সম্রাজ্ঞী রিহানা। গ্ল্যামার আর আভিজাত্যের মিশেলে মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল যখন জনসমুদ্রে পরিণত হলো, তখন খোদ পাপারাজ্জিরাও বিস্ময়ে বিমূঢ়। কালো পোশাকে মোড়ানো রহস্য আর ডার্ক সানগ্লাসের আড়ালে রিহানা যখন মুচকি হেসে হাত নাড়লেন, তখন যেন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সব ব্যস্ততা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কী কারণে আচমকা ভারতে ভ্রমণ সেটা অবশ্য এখনও জানা যায়নি। প্রায় দুই বছর পর ভারতে সফরে আসলেন রিহানা। ইতোমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল পপ তারকার সেই ভিডিও।
প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন রিহানা।
উল্লেখ্য, ২০২৪এর মার্চ মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে জামনগরে পারফর্ম করেছিলেন তিনি। তাই রিহানার আচমকা ভারত সফর দেখে এবার নেটিজেনদের প্রশ্ন, ‘এবার কার বিয়েতে পারফর্ম করতে এসেছেন এই সুন্দরী?’
এদিকে রিহানার এই সফরের উদ্দেশ্য নিয়ে এখনও পর্যন্ত ঘনীভূত হচ্ছে রহস্য। আম্বানিদের কোনো ঘরোয়া অনুষ্ঠান, নাকি বলিউডের কোনো মেগা প্রজেক্ট, নেটিজেনদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যক্তিগত জীবন আর পেশাগত ব্যস্ততার আপডেট নিয়মিত শেয়ার করলেও, এবারের ভারত সফর নিয়ে অদ্ভুত নীরবতা বজায় রেখেছেন এই পপ কুইন।
What's Your Reaction?