হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
বগুড়ার শাহজাহানপুরে হত্যা ও বিস্ফোরক মামলায় সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা নজরুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার ফুলকোট এলাকার মার্কেট
থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম নয়ন (৫২) উপজেলার ফুলকোট গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, শাহজাহানপুর থানায় হত্যা ও বিস্ফোরক মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন নয়ন।
শাহজাহানপুর থানা ওসি আশিক ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ফুলকোট মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।