হত্যা মামলায় যুবলীগ নেতা সোবহান কাজী ৫ দিনের রিমান্ডে
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় উত্তরা থানা যুবলীগের সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান কাজীর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ওয়ারী) বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার দাবি, জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে এবং পলাতক কয়েকজন আসামি সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তবে তাদের সঠিক পরিচয় দিতে না পারায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়া আসামির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা যাচাই এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর আগে, গত ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন স্বর্ণলতা ভবনের একটি ফ্ল্যাট থেকে আব্দুস সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দু
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় উত্তরা থানা যুবলীগের সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান কাজীর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ওয়ারী) বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মৃত্যুঞ্জয় পণ্ডিত মিঠুন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
তদন্ত কর্মকর্তার দাবি, জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে এবং পলাতক কয়েকজন আসামি সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। তবে তাদের সঠিক পরিচয় দিতে না পারায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়া আসামির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা যাচাই এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে, গত ৪ আগস্ট রাতে বনানী থানার স্টেশন অফিসার্স মেস-সংলগ্ন স্বর্ণলতা ভবনের একটি ফ্ল্যাট থেকে আব্দুস সোবহান কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি, দুটি আইফোন মোবাইল ফোন এবং তার নামে ইস্যুকৃত ৫টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আল আমিন খলিফা নিহত হন এবং আরও অনেকে আহত হন। এ ঘটনায় আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
What's Your Reaction?