হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সম্প্রতি হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে যাচ্ছেন তিনি। আজ তিনি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ফ্লোরিডায় যাচ্ছেন।    রয়টার্সে শুক্রবার (১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডায় অবসরপ্রাপ্তদের একটি বৃহৎ আবাসিক এলাকায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি প্রবীণদের জন্য কর ছাড় ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।    এর আগে গত শনিবার এক বন্দুকধারী ট্রাম্পের ওপর হামলার চেষ্টা চালালে নিরাপত্তাকর্মীরা তা নস্যাৎ করে। হামলাকারী একাধিক আগ্নেয়াস্ত্র ও ছুরি নিয়ে ট্রাম্প ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত দুই বছরের মধ্যে এটি ট্রাম্পের ওপর তৃতীয় হত্যাচেষ্টার ঘটনা। ঘটনার পর ট্রাম্প বলেন, আমরা দেশকে বদলে দিয়েছি, আর এজন্য অনেকেই খুশি নয়। তিনি তার নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রাখার কথাও জানান। এছাড়া বুলেটপ্রুফ ভেস্ট পরার প্রয়োজন দেখছেন না বলেও মন্তব্য করেন।  ফ্লোরিডা সফরে বক্তব্য দেওয়ার পর ট্রাম্প পাম বিচে ব্যবসায়ী ও নাগরিক নেতাদে

হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সম্প্রতি হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে যাচ্ছেন তিনি। আজ তিনি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ফ্লোরিডায় যাচ্ছেন।   

রয়টার্সে শুক্রবার (১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডায় অবসরপ্রাপ্তদের একটি বৃহৎ আবাসিক এলাকায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি প্রবীণদের জন্য কর ছাড় ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।   

এর আগে গত শনিবার এক বন্দুকধারী ট্রাম্পের ওপর হামলার চেষ্টা চালালে নিরাপত্তাকর্মীরা তা নস্যাৎ করে। হামলাকারী একাধিক আগ্নেয়াস্ত্র ও ছুরি নিয়ে ট্রাম্প ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত দুই বছরের মধ্যে এটি ট্রাম্পের ওপর তৃতীয় হত্যাচেষ্টার ঘটনা।

ঘটনার পর ট্রাম্প বলেন, আমরা দেশকে বদলে দিয়েছি, আর এজন্য অনেকেই খুশি নয়। তিনি তার নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রাখার কথাও জানান। এছাড়া বুলেটপ্রুফ ভেস্ট পরার প্রয়োজন দেখছেন না বলেও মন্তব্য করেন। 

ফ্লোরিডা সফরে বক্তব্য দেওয়ার পর ট্রাম্প পাম বিচে ব্যবসায়ী ও নাগরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি মিয়ামির কাছে নিজের গলফ রিসোর্টে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow