হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা এমদাদকে গ্রেফতার দেখানোর নির্দেশ
রাজধানীর গুলশান থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক মো. এমদাদুল হক এমদাদকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এর আগে আসামিকে গ্রেফতার না দেখানোর আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মোকসেদুল হাসান মন্ডল। তবে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। মামলার নথি অনুযায়ী, গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় এমদাদুল হক এমদাদকে অভিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে। এমডিএএ/বিএ
রাজধানীর গুলশান থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দফতর সম্পাদক মো. এমদাদুল হক এমদাদকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এর আগে আসামিকে গ্রেফতার না দেখানোর আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মোকসেদুল হাসান মন্ডল। তবে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গুলশান থানার একটি হত্যা চেষ্টা মামলায় এমদাদুল হক এমদাদকে অভিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমানে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এমডিএএ/বিএ
What's Your Reaction?