হবিগঞ্জ থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিবের নেতৃত্বে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও আটকে রাখার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে হবিগঞ্জ থেকে দেশের কোনো জেলায় বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার (১০ মে) সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন ক্ষমতাবলে তার লোকজন দিয়ে শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটক করে রাখছেন। দুইদিনে ৩৫-৪০টি গাড়ি আটকে রাখা হয়েছে। এছাড়া প্রায় ২০০ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক সমিতি সোমবার রাতে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনকে মুঠোফোনে যোগাযোগ করলে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা হয়েছে। উনাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। তিনি ২টার দিকে মৌলভ

হবিগঞ্জ থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিবের নেতৃত্বে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও আটকে রাখার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে হবিগঞ্জ থেকে দেশের কোনো জেলায় বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার (১০ মে) সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন ক্ষমতাবলে তার লোকজন দিয়ে শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটক করে রাখছেন। দুইদিনে ৩৫-৪০টি গাড়ি আটকে রাখা হয়েছে। এছাড়া প্রায় ২০০ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক সমিতি সোমবার রাতে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনকে মুঠোফোনে যোগাযোগ করলে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা হয়েছে। উনাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। তিনি ২টার দিকে মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বসে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

এদিকে কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে যাত্রীরা জানতে পারছেন বাস চলাচল বন্ধ। ফলে যাত্রীরা সিএনজি ও অটোরিকশায় শায়েস্তাগঞ্জ যাচ্ছেন। সেখান থেকে বাসে গন্তব্য যাচ্ছেন। এ সুযোগে সিএনজির চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow