হবিগঞ্জে জামানত হারালেন খেলাফত মজলিসের মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের মহাসচিবসহ ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন- ১১ দল মনোনীত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি পান ২৬ হাজার ৪৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৬৫২ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমদ সাজন পেয়েছেন ৬১৯ ভোট। বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মো. আল আমিন পেয়েছেন ৫৩৬ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৩২৯ ভোটা। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী রাশেদুল ইসলাম খোকন। তিনি ভোট পান ৪৮৪টি। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা পেয়েছেন ৪৮৪ ভোট। এ আসনে মোট ভোট পড়ে ৩ লাখ ১০ হাজার ৯৭টি। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ মো. ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী পান মোমবাতি প্রতীক নিয়ে পান ৮৪ হাজার ৩২৩ ভোট। নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব)

হবিগঞ্জে জামানত হারালেন খেলাফত মজলিসের মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে খেলাফত মজলিসের মহাসচিবসহ ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন- ১১ দল মনোনীত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি পান ২৬ হাজার ৪৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৬৫২ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালেহ আহমদ সাজন পেয়েছেন ৬১৯ ভোট। বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ মো. আল আমিন পেয়েছেন ৫৩৬ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৩২৯ ভোটা। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী রাশেদুল ইসলাম খোকন। তিনি ভোট পান ৪৮৪টি। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল মোস্তাফা পেয়েছেন ৪৮৪ ভোট।

এ আসনে মোট ভোট পড়ে ৩ লাখ ১০ হাজার ৯৭টি। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ মো. ফয়সল ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী পান মোমবাতি প্রতীক নিয়ে পান ৮৪ হাজার ৩২৩ ভোট।

নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলম তালুকদার জানান, আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে যাদের ভোট মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ না হবে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow