হবিগঞ্জে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকালে সাড়ে ৫টায় দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, লতিপুর গ্রামের দিদার মিয়া এবং উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোরঞ্জন মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) বিকালে সাড়ে ৫টায় দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, লতিপুর গ্রামের দিদার মিয়া এবং উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোরঞ্জন মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?