হরমুজ ও বাব আল-মান্দেবে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে

আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ দুই নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বুধবারের শিপিং তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সামুদ্রিক ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র দুটি জাহাজ চলাচল করেছে, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল আটটি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করত। অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বুধবার মাত্র একটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। বাহামাসের পতাকাবাহী একটি ড্রাই বাল্ক ক্যারিয়ারই এদিন প্রণালিটি অতিক্রম করে। আগের দিন সেখানে ২০টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছিল। গত ২০ জুলাই ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। ইয়েমেনের ওপর সৌদি আরব ‘অবরোধ’ আরোপ করেছে, এমন অভিযোগ তুলে তারা এই পদক্ষেপ নেয়। তবে রিয়াদ এ অভিযোগ অস্বীকার করেছে। হুতিদের অবরোধ ঘোষণার আগের সপ্তাহে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ৪১টি জাহাজ চলাচল করত। সাম্প্রতিক পরিস্থিতি

হরমুজ ও বাব আল-মান্দেবে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে

আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ দুই নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বুধবারের শিপিং তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সামুদ্রিক ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বুধবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র দুটি জাহাজ চলাচল করেছে, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল আটটি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই প্রণালি অতিক্রম করত।

অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বুধবার মাত্র একটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। বাহামাসের পতাকাবাহী একটি ড্রাই বাল্ক ক্যারিয়ারই এদিন প্রণালিটি অতিক্রম করে। আগের দিন সেখানে ২০টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছিল।

গত ২০ জুলাই ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। ইয়েমেনের ওপর সৌদি আরব ‘অবরোধ’ আরোপ করেছে, এমন অভিযোগ তুলে তারা এই পদক্ষেপ নেয়। তবে রিয়াদ এ অভিযোগ অস্বীকার করেছে।

হুতিদের অবরোধ ঘোষণার আগের সপ্তাহে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ৪১টি জাহাজ চলাচল করত। সাম্প্রতিক পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নৌপথগুলোর নিরাপত্তা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 সূত্র: রয়টার্স 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow