হরমুজ নিয়ে ইরান-ওমানের আলোচনা এগোচ্ছে, অগ্রগতির কথা জানাল যুক্তরাষ্ট্রও

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে। খবর আলজাজিরার। ইরানের কর্মকর্তারা বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা আজ অথবা আগামীকালের মধ্যেই হতে পারে। এদিকে, ইয়েমেনের কাছে লোহিত সাগরে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। তবে জাহাজটিতে থাকা ১৪ নাবিককে ইয়েমেনের কোস্টগার্ড নিরাপদে উদ্ধার করেছে। অন্যদিকে, গাজায় তিন বছর আগে ইসরাইলি হামলায় নিহত আবু শারিয়াহ ও হাসাইনা পরিবারের ১১২ সদস্যের স্মরণে জানাজা অনুষ্ঠিত হয়েছে।  

হরমুজ নিয়ে ইরান-ওমানের আলোচনা এগোচ্ছে, অগ্রগতির কথা জানাল যুক্তরাষ্ট্রও

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে। খবর আলজাজিরার।

ইরানের কর্মকর্তারা বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা আজ অথবা আগামীকালের মধ্যেই হতে পারে।

এদিকে, ইয়েমেনের কাছে লোহিত সাগরে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। তবে জাহাজটিতে থাকা ১৪ নাবিককে ইয়েমেনের কোস্টগার্ড নিরাপদে উদ্ধার করেছে।

অন্যদিকে, গাজায় তিন বছর আগে ইসরাইলি হামলায় নিহত আবু শারিয়াহ ও হাসাইনা পরিবারের ১১২ সদস্যের স্মরণে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow