হরমুজ পরিচালনায় ওমানের প্রস্তাবে কী আছে?
হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে ওমান। মঙ্গলবার (২৮ জুলাই) সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওমানের প্রস্তাবে প্রণালি ব্যবহারকারীদের কাছ থেকে ফি আদায়সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সূত্র আরও জানায়, প্রস্তাবটিতে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোরও সমর্থন রয়েছে। তবে ওমানের এই প্রস্তাব মেনে নিলে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ইরানের আর একক কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলে অনেকেই মনে করছেন। আরও পড়ুন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করলে উত্তেজনা আরও বাড়বে: ইরান ইরানকে দেওয়া ওমানের প্রস্তাবটি মূলত মালাক্কা প্রণালি ব্যবস্থাপনার আদলে করা হয়েছে বলে জানা গেছে। প্রস্তাব অনুসারে, প্রণালি ব্যবহারকারীরা একটি তহবিলে টাকা জমা রাখবে। পরবর্তীতে জলপথের নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং সাগরে বিপদে পড়া জাহাজ উদ্ধারে সেই অর্থ খরচ করা হবে। এদিকে, ইরানের ওপর হঠাৎ করেই বিমান হামলা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই সিদ্ধান্তের পর আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রত্যাশা জোরদার হয়েছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল আবারও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে
হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে ওমান। মঙ্গলবার (২৮ জুলাই) সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওমানের প্রস্তাবে প্রণালি ব্যবহারকারীদের কাছ থেকে ফি আদায়সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
সূত্র আরও জানায়, প্রস্তাবটিতে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোরও সমর্থন রয়েছে। তবে ওমানের এই প্রস্তাব মেনে নিলে গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ইরানের আর একক কোনো নিয়ন্ত্রণ থাকবে না বলে অনেকেই মনে করছেন।
ইরানকে দেওয়া ওমানের প্রস্তাবটি মূলত মালাক্কা প্রণালি ব্যবস্থাপনার আদলে করা হয়েছে বলে জানা গেছে। প্রস্তাব অনুসারে, প্রণালি ব্যবহারকারীরা একটি তহবিলে টাকা জমা রাখবে। পরবর্তীতে জলপথের নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং সাগরে বিপদে পড়া জাহাজ উদ্ধারে সেই অর্থ খরচ করা হবে।
এদিকে, ইরানের ওপর হঠাৎ করেই বিমান হামলা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই সিদ্ধান্তের পর আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রত্যাশা জোরদার হয়েছে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও তেলবাহী জাহাজ চলাচল আবারও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া গত সোমবার (২৭ জুলাই) ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা এবং একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরির কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা সফল না হলে, ইরানে আবারও বিমান হামলা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।
একইদিন ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব দেশের একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।
আরাগচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির কারণেই হরমুজ প্রণালি অশান্ত ও অনিরাপদ হয়ে উঠেছে, যা দ্রুত দূর করা প্রয়োজন।
সূত্র: রয়টার্স
আরএইচ/কেএএ/
What's Your Reaction?


