‘হরমুজ প্রণালি আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না’
হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরানের সংবাদমাধ্যম মেহরের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরাও। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অ্যাসেম্বলিতে বক্তব্য দেওয়ার সময় নিকজাদ বলেন, যুদ্ধ চলাকালে ইরান আগ্রাসী ও ‘ভ্রান্ত’ শত্রুকে বোঝানোর চেষ্টা করেছে যে হরমুজ প্রণালি যুদ্ধপূর্ব পরিস্থিতিতে আর ফিরবে না। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তারা বিষয়টি না বোঝার ভান করেছে। কিন্তু সময়ই ভ্রান্ত মানুষদের সবচেয়ে বড় শিক্ষক। আজ আমেরিকান-ইসরায়েলি শত্রু শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়েও বাস্তবতা উপলব্ধি করেছে যে হরমুজ প্রণালি খোলার কোনো সামরিক সমাধান নেই।’ নিকজাদের দাবি, এখন তাদের ‘নতুন আঞ্চলিক ব্যবস্থার’ কাছে হার মেনে নিতে হবে। তবে ইরানের বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হরমুজ প্রণালির পরিস্থিতির চেয়েও দেশের অর্থনৈতিক সংকট কমানো বলে উল্লেখ করেন তিনি। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে আন্তর্
হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরানের সংবাদমাধ্যম মেহরের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরাও।
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অ্যাসেম্বলিতে বক্তব্য দেওয়ার সময় নিকজাদ বলেন, যুদ্ধ চলাকালে ইরান আগ্রাসী ও ‘ভ্রান্ত’ শত্রুকে বোঝানোর চেষ্টা করেছে যে হরমুজ প্রণালি যুদ্ধপূর্ব পরিস্থিতিতে আর ফিরবে না।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তারা বিষয়টি না বোঝার ভান করেছে। কিন্তু সময়ই ভ্রান্ত মানুষদের সবচেয়ে বড় শিক্ষক। আজ আমেরিকান-ইসরায়েলি শত্রু শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়েও বাস্তবতা উপলব্ধি করেছে যে হরমুজ প্রণালি খোলার কোনো সামরিক সমাধান নেই।’
নিকজাদের দাবি, এখন তাদের ‘নতুন আঞ্চলিক ব্যবস্থার’ কাছে হার মেনে নিতে হবে।
তবে ইরানের বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হরমুজ প্রণালির পরিস্থিতির চেয়েও দেশের অর্থনৈতিক সংকট কমানো বলে উল্লেখ করেন তিনি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে প্রণালিটির পরিস্থিতিতে যেকোনো বড় পরিবর্তন বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
What's Your Reaction?