‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি হরমুজ প্রণালির ওপর তেহরানের সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের আহ্বান জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আজিজি বলেন, হরমুজ প্রণালি ইরানের জাতীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ এবং এর ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব কেবল ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতেই রয়েছে।  তিনি আরও বলেন, প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করার মাধ্যমে নয়, বরং দখলদারিত্ব ও আগ্রাসনের অবসানের মধ্য দিয়েই লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত হবে।  এদিকে লেবাননের পার্লামেন্টের স্পিকার ও হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এই চুক্তিতে লেবাননের অধিকার নিশ্চিত করা হয়নি, তাই এটি বর্তমান রূপে কার্যকর হবে না। সোনিজের দল আমাল মুভমেন্টের প্রকাশিত এক বিবৃতিতে বেরি বলেন, এই চুক্তি পাস হবে না এবং বর্তমান রূপে বাস্তবায়নও হবে না। তিনি আরও বলেন, এটি লেবাননের অধিকার সংরক্ষ

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি হরমুজ প্রণালির ওপর তেহরানের সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের আহ্বান জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আজিজি বলেন, হরমুজ প্রণালি ইরানের জাতীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ এবং এর ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব কেবল ইসলামি প্রজাতন্ত্র ইরানের হাতেই রয়েছে। 

তিনি আরও বলেন, প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করার মাধ্যমে নয়, বরং দখলদারিত্ব ও আগ্রাসনের অবসানের মধ্য দিয়েই লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। 

এদিকে লেবাননের পার্লামেন্টের স্পিকার ও হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এই চুক্তিতে লেবাননের অধিকার নিশ্চিত করা হয়নি, তাই এটি বর্তমান রূপে কার্যকর হবে না।

সোনিজের দল আমাল মুভমেন্টের প্রকাশিত এক বিবৃতিতে বেরি বলেন, এই চুক্তি পাস হবে না এবং বর্তমান রূপে বাস্তবায়নও হবে না।

তিনি আরও বলেন, এটি লেবাননের অধিকার সংরক্ষণের চুক্তি নয়, বরং চাপিয়ে দেওয়া শর্তের একটি চুক্তি। এতে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের দখলকৃত এলাকাগুলো থেকে সরে যাওয়ার বাধ্যবাধকতা নেই। যতদিন না ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ড থেকে সরে যাবে এবং হামলা বন্ধ না করবে ততদিন এই চুক্তির কোনো অর্থ নেই।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow