হরমুজ প্রণালি ইস্যুতে নড়েচড়ে বসল দক্ষিণ কোরিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে গালফ দেশগুলোর সহযোগিতা চেয়েছে দক্ষিণ কোরিয়া। খবর শাফাক নিউজের। রোববার (৫ এপ্রিল) দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অর্থমন্ত্রী কু ইউন চিওল গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তেল, প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ন্যাপথা ও ইউরিয়ার সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়। এ ছাড়া হরমুজ প্রণালির আশপাশে চলাচলরত দক্ষিণ কোরিয়ার জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি ইরান হরমুজ প্রণালিতে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথে চাপ বেড়েছে। জ্বালানির দাম ব্যারেলপ্রতি ১০৯ ডলারে পৌঁছেছে।  এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (৪ এপ্রিল) ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালিটি খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত থাকলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অবকাঠামোয় হামলারও হুমকি দিয়েছেন ট্রাম্প।  অন্যদিকে, ইরা

হরমুজ প্রণালি ইস্যুতে নড়েচড়ে বসল দক্ষিণ কোরিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে গালফ দেশগুলোর সহযোগিতা চেয়েছে দক্ষিণ কোরিয়া। খবর শাফাক নিউজের।

রোববার (৫ এপ্রিল) দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অর্থমন্ত্রী কু ইউন চিওল গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তেল, প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ন্যাপথা ও ইউরিয়ার সরবরাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়।

এ ছাড়া হরমুজ প্রণালির আশপাশে চলাচলরত দক্ষিণ কোরিয়ার জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

সম্প্রতি ইরান হরমুজ প্রণালিতে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথে চাপ বেড়েছে। জ্বালানির দাম ব্যারেলপ্রতি ১০৯ ডলারে পৌঁছেছে। 

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (৪ এপ্রিল) ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালিটি খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত থাকলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অবকাঠামোয় হামলারও হুমকি দিয়েছেন ট্রাম্প। 

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে হরমুজ প্রণালি বন্ধ রাখার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের জবাব হিসেবে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow