হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য
বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালি খুলে দিতে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়ছে।
এ লক্ষ্যেই ৪০টির বেশি দেশের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সম্মেলন আয়োজন করে লন্ডন। এতে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। তবে যুক্তরাজ্যের সঙ্গে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া এবং উপসাগরীয় কয়েকটি দেশ যোগ দেয়।
সম্মেলনে ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়, যাতে হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া যায়।
ইয়েভেট কুপার বলেন, প্রণালির অচলাবস্থা শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বজুড়েই জ্বালানি, সার ও গ্যাস সরবরাহে বড় প্রভাব ফেলছে।
এদিকে জাতিসংঘের আওতায় বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে মানবিক পণ্য পরিবহনের জন্য বিশেষ করিডোর তৈরির বিষয়ও বিবেচনায় রয়েছে।
আগামী সপ্তাহে সামরিক বিশেষজ্ঞরা বৈঠকে বসে সমুদ্রের মাইন অপসারণ ও আটকে পড়া জাহাজগুলোকে সহায়তার বিষয়েও আলোচনা করবেন।
উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-প

উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২ মার্চ থেকে প্রণালিটি বাণিজ্যিক জাহাজের জন্য কার্যত বন্ধ রয়েছে।