হরমুজ প্রণালি খোলা নিয়ে জল্পনা, বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে। মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কিছুটা কমে ৯১ দশমিক ৯৯ ডলারে নেমেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এখন বৈশ্বিক জ্বালানি বাজারের প্রধান উদ্বেগ হয়ে উঠেছে। এদিকে ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি সইয়ের সময়ের তুলনায় এখন ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি এগিয়ে। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়। গ্রোসি আরও বলেন, চলমান আলোচনা থেকে যে চুক্তি হতে পারে, সেটি হবে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমঝোতা।

হরমুজ প্রণালি খোলা নিয়ে জল্পনা, বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে।

মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কিছুটা কমে ৯১ দশমিক ৯৯ ডলারে নেমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এখন বৈশ্বিক জ্বালানি বাজারের প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।

এদিকে ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি সইয়ের সময়ের তুলনায় এখন ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি এগিয়ে। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়।

গ্রোসি আরও বলেন, চলমান আলোচনা থেকে যে চুক্তি হতে পারে, সেটি হবে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমঝোতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow