হরমুজ প্রণালি দিয়ে এক হাজারের বেশি জাহাজ নিরাপদে চলাচলের দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো সম্ভব বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার (৪ আগস্ট) তারা জানায়, প্রণালিটির দক্ষিণ দিকের রুট দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। সেন্টকম এক বিবৃতিতে ইরানের কর্মকাণ্ডকে ‘অযৌক্তিক আগ্রাসন’ বলে উল্লেখ করে। সংস্থাটি দাবি করেছে, গত তিন মাসে তারা এক হাজারের বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে সহায়তা করেছে। এর আগে সেন্টকম জানায়, ১৪ জুলাই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow