হরমুজ প্রণালি নিয়ন্ত্রণই চূড়ান্ত কৌশল : আইআরজিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকে নিজেদের “চূড়ান্ত কৌশল” হিসেবে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আল-জাজিরার। শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করাই ইরানের কৌশলগত লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর প্রতিরোধমূলক প্রভাব ধরে রাখা ইরানের সামরিক পরিকল্পনার মূল অংশ। এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ১৮ ঘণ্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রই শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, আমার লোকজন যাওয়ার প্রস্তুতি নিচ্
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকে নিজেদের “চূড়ান্ত কৌশল” হিসেবে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আল-জাজিরার।
শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করাই ইরানের কৌশলগত লক্ষ্য।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর প্রতিরোধমূলক প্রভাব ধরে রাখা ইরানের সামরিক পরিকল্পনার মূল অংশ।
এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
শনিবার ফক্স নিউজের হোয়াইট হাউস সংবাদদাতা আইশাহ হাসনিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ১৮ ঘণ্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রই শক্ত অবস্থানে রয়েছে।
তিনি বলেন, আমার লোকজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি বলেছি, ‘না, তোমরা ১৮ ঘণ্টার ফ্লাইটে সেখানে যাচ্ছ না। আমাদের হাতেই সব শক্তি রয়েছে। তারা (ইরান) যখন খুশি আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে থেকে আলোচনা করার জন্য এত দূর যাওয়ার দরকার নেই।
What's Your Reaction?