হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালি বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮৫ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮৮ ডলারে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে, ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য এবং হরমুজ প্রণালির সাম্প্রতিক বন্ধ হওয়ার খবর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যে কোনো বাধা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এদিকে, ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে দেশট

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালি বন্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮৫ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮৮ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য এবং হরমুজ প্রণালির সাম্প্রতিক বন্ধ হওয়ার খবর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে যে কোনো বাধা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।

এদিকে, ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটি জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অপারেশনাল সামরিক সদরদপ্তর জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ওমান সাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালায়।

বিবৃতিতে এ ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে বলা হয়, মার্কিন বাহিনী গুলি চালিয়ে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয় এবং মেরিন সেনা মোতায়েন করে সেটি জব্দ করে।

ইরান অভিযোগ করে, এ হামলা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল এবং আন্তর্জাতিক আইনবিরোধী। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এ ঘটনার ‘শিগগির’ উপযুক্ত জবাব দেবে।

সূত্র: আল-জাজিরা

এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow