হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়ে বলেন, সেসব ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে যুক্তরাষ্ট্র ব্যাপক সফলতার দাবিও করেন তিনি। এছাড়া যুদ্ধের বিষয়ে সংবাদমাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তার মতে, মার্কিন কর্মকর্তারা আসলে কী করছেন, সে বিষয়ে মার্কিনিদের কাছে ‘সঠিক চিত্র’ তুলে ধরা হচ্ছে না।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
তিনি আরও বলেন, আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।
এদিকে নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিন

রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।