হরমুজ প্রণালিতে জার্মান জাহাজে হামলা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই এবার হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ জার্মান শিপিং কোম্পানি হাপাগ-লয়েডের একটি কার্গো জাহাজ। কোম্পানিটি জানিয়েছে, তাদের সোর্স ব্লেসিং নামক জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করার সময় একটি প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সরাসরি আঘাত না হলেও প্রজেক্টাইলের ওই টুকরো জাহাজে আছড়ে পড়ার পর সেখানে আগুন ধরে যায়। খবর রয়টার্সের। তবে হাপাগ-লয়েড নিশ্চিত করেছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজের সব ক্রু সদস্য বর্তমানে নিরাপদ আছেন। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর সংঘাত চরম রূপ নিয়েছে। হাপাগ-লয়েড বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিক রুটগুলোতে তাদের শত শত জাহাজ চলাচল করে।  মূলত মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতা এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিক আক্রমণের ফলে বিশ্ব বাণিজ্য এখন হুমকির মুখে। গাজা সংকটের পর থেক

হরমুজ প্রণালিতে জার্মান জাহাজে হামলা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই এবার হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ জার্মান শিপিং কোম্পানি হাপাগ-লয়েডের একটি কার্গো জাহাজ। কোম্পানিটি জানিয়েছে, তাদের সোর্স ব্লেসিং নামক জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করার সময় একটি প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সরাসরি আঘাত না হলেও প্রজেক্টাইলের ওই টুকরো জাহাজে আছড়ে পড়ার পর সেখানে আগুন ধরে যায়। খবর রয়টার্সের। তবে হাপাগ-লয়েড নিশ্চিত করেছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজের সব ক্রু সদস্য বর্তমানে নিরাপদ আছেন। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর সংঘাত চরম রূপ নিয়েছে। হাপাগ-লয়েড বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং আন্তর্জাতিক রুটগুলোতে তাদের শত শত জাহাজ চলাচল করে।  মূলত মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতা এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিক আক্রমণের ফলে বিশ্ব বাণিজ্য এখন হুমকির মুখে। গাজা সংকটের পর থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক শক্তির পাল্টাপাল্টি হামলার প্রভাবে এই গুরুত্বপূর্ণ নৌপথগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow