হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজ আটকালো যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। এছাড়া একটি জাহাজের কার্যক্রমও অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, ১৮ জুলাই থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে বলেও উল্লেখ করা হয়। এদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক উচ্চপর্যায়ের ফোরাম শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে নৌ চলাচলে যেকোনো ধরনের বাধার বিরোধিতা করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজে হামলা বেসামরিক নাবিকদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের পরিপন্থী। ইইউ ও জিসিসি আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। পাশাপাশি উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযম, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। এদিকে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নিজেদের না
হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। এছাড়া একটি জাহাজের কার্যক্রমও অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, ১৮ জুলাই থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক উচ্চপর্যায়ের ফোরাম শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে নৌ চলাচলে যেকোনো ধরনের বাধার বিরোধিতা করেছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজে হামলা বেসামরিক নাবিকদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের পরিপন্থী।
ইইউ ও জিসিসি আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। পাশাপাশি উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযম, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে।
এদিকে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। তাই বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার, ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করার এবং বড় জনসমাগম বা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে টানা সাত রাত ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। ইরান দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে এবং জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
What's Your Reaction?