হরমুজ প্রণালিতে ফি আদায় ‘এখনই বন্ধ করতে হবে’: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় করে, তবে তা “এখনই বন্ধ করতে হবে”। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। দুই দিনেরও কম সময় আগে উভয় পক্ষ সংঘাত স্থগিত রাখতে সম্মত হয়। এর আগে ট্রাম্প শর্ত দিয়েছিলেন, ইরানকে হরমুজ প্রণালি “পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে” খুলে দিতে হবে। কিন্তু বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে এখনো জাহাজ চলাচল সীমিত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরান পরিকল্পনা করছে—এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ফি নেওয়ার। এ নিয়ে ট্রাম্প বলেন, “এমনটা হয়ে থাকলে তারা যেন এখনই তা বন্ধ করে।” একই সঙ্গে তিনি দাবি করেন, তার কারণেই ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং খুব দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক হবে—ইরানের সহায়তা থাকুক বা না থাকুক। ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে তার পদক্ষেপকে “অকাল বিজয়” বলার সমালোচনা সঠিক নয়; বরং এটি একটি
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় করে, তবে তা “এখনই বন্ধ করতে হবে”। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। দুই দিনেরও কম সময় আগে উভয় পক্ষ সংঘাত স্থগিত রাখতে সম্মত হয়।
এর আগে ট্রাম্প শর্ত দিয়েছিলেন, ইরানকে হরমুজ প্রণালি “পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে” খুলে দিতে হবে। কিন্তু বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে এখনো জাহাজ চলাচল সীমিত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান পরিকল্পনা করছে—এই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ফি নেওয়ার। এ নিয়ে ট্রাম্প বলেন, “এমনটা হয়ে থাকলে তারা যেন এখনই তা বন্ধ করে।”
একই সঙ্গে তিনি দাবি করেন, তার কারণেই ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং খুব দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক হবে—ইরানের সহায়তা থাকুক বা না থাকুক।
ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে তার পদক্ষেপকে “অকাল বিজয়” বলার সমালোচনা সঠিক নয়; বরং এটি একটি বাস্তব সাফল্য।
সূত্র: সিএনবিসি।
What's Your Reaction?