হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে হুমকির মাত্রা বর্তমানে ‘মডারেট’ (মধ্যম) অবস্থায় রয়েছে। সংস্থাটি দুই দিন আগে এই অঞ্চলের হুমকির মাত্রা ‘সাবস্ট্যানশিয়াল’ (উল্লেখযোগ্য) বলে সতর্ক করেছিল। শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সর্বশেষ পরামর্শে ইউকেএমটিও জানায়, ওমান উপকূলঘেঁষা হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় রুট দিন ও রাত, উভয় সময়েই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, এলাকায় মাইন থাকার সম্ভাবনা রয়েছে। তাই মাইন অপসারণ কার্যক্রম চলমান থাকায় নাবিকদের সতর্ক থাকতে এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর উপস্থিতি প্রত্যাশা করতে বলা হয়েছে। এ ছাড়া, বাণিজ্যিক জাহাজগুলোকে ন্যাটোর তৈরি ‘নৌ সহযোগিতা এবং জাহাজ চলাচলের জন্য নির্দেশনা’ ব্যবস্থার ব্যবহার জোরালোভাবে সুপারিশ করেছে ইউকেএমটিও। ন্যাটোর ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থা সামরিক অভিযান ও বাণিজ্যিক জাহাজ চলাচলের মধ্যে সমন্বয়কারী একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। তাই এ অঞ্চলের নিরাপত্তা পর
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে হুমকির মাত্রা বর্তমানে ‘মডারেট’ (মধ্যম) অবস্থায় রয়েছে। সংস্থাটি দুই দিন আগে এই অঞ্চলের হুমকির মাত্রা ‘সাবস্ট্যানশিয়াল’ (উল্লেখযোগ্য) বলে সতর্ক করেছিল। শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ পরামর্শে ইউকেএমটিও জানায়, ওমান উপকূলঘেঁষা হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় রুট দিন ও রাত, উভয় সময়েই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, এলাকায় মাইন থাকার সম্ভাবনা রয়েছে। তাই মাইন অপসারণ কার্যক্রম চলমান থাকায় নাবিকদের সতর্ক থাকতে এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর উপস্থিতি প্রত্যাশা করতে বলা হয়েছে।
এ ছাড়া, বাণিজ্যিক জাহাজগুলোকে ন্যাটোর তৈরি ‘নৌ সহযোগিতা এবং জাহাজ চলাচলের জন্য নির্দেশনা’ ব্যবস্থার ব্যবহার জোরালোভাবে সুপারিশ করেছে ইউকেএমটিও। ন্যাটোর ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থা সামরিক অভিযান ও বাণিজ্যিক জাহাজ চলাচলের মধ্যে সমন্বয়কারী একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। তাই এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির যেকোনো পরিবর্তন বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় রুটটির অবাধ চলাচলের শর্ত প্রাধান্য পেয়েছে।
What's Your Reaction?