হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখিয়ে বের করে আনার জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযানের ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার। ইরানের অবরোধের মুখে এই জলপথে যেসব জাহাজ আটকা পড়েছে, নতুন ওই অভিযানের মাধ্যমে সেগুলোকে বের করে আনতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি। সোমবার থেকে মার্কিন নৌ-সেনারা আটকেপড়া জাহাজগুলোকে পথ দেখাবে বলে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা এসব দেশগুলোকে জানিয়েছি যে, আমরা তাদের জাহাজগুলোকে অবরুদ্ধ জলপথ থেকে নিরাপদে বের করে দেব। তারা যেন অবাধে ও দক্ষতার সঙ্গে নিজেদের কাজ চালিয়ে যেতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য তাদের সর্বশেষ ১৪-দফা প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া তারা
ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখিয়ে বের করে আনার জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযানের ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।
ইরানের অবরোধের মুখে এই জলপথে যেসব জাহাজ আটকা পড়েছে, নতুন ওই অভিযানের মাধ্যমে সেগুলোকে বের করে আনতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার থেকে মার্কিন নৌ-সেনারা আটকেপড়া জাহাজগুলোকে পথ দেখাবে বলে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা এসব দেশগুলোকে জানিয়েছি যে, আমরা তাদের জাহাজগুলোকে অবরুদ্ধ জলপথ থেকে নিরাপদে বের করে দেব। তারা যেন অবাধে ও দক্ষতার সঙ্গে নিজেদের কাজ চালিয়ে যেতে পারে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য তাদের সর্বশেষ ১৪-দফা প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের প্রতিক্রিয়া তারা খতিয়ে দেখছে। ট্রাম্প তেহরানের এই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
টিটিএন
What's Your Reaction?