হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হতে বাধ্য : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির সাধারণ জনগণের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো নৌ-অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টাব্যর্থ হতে বাধ্য। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে। এদিকে ইরানের তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকে অর্থহীন পরামর্শ বলে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ নীতি উল্টো বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে। গালিবাফ বলেন, তিন দিন পেরিয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে আমরা এটি ৩০ দিন পর্যন্ত চালিয়ে সরাসরি সম্প্রচার করতে পারি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করে বলেন, ইরানের অতিরিক্ত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হতে বাধ্য : পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির সাধারণ জনগণের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো নৌ-অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টাব্যর্থ হতে বাধ্য। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে। এদিকে ইরানের তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তাকে অর্থহীন পরামর্শ বলে কটাক্ষ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ নীতি উল্টো বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়িয়ে দিচ্ছে। গালিবাফ বলেন, তিন দিন পেরিয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে আমরা এটি ৩০ দিন পর্যন্ত চালিয়ে সরাসরি সম্প্রচার করতে পারি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করে বলেন, ইরানের অতিরিক্ত উৎপাদনের কারণে তেলকূপ বিস্ফোরণের আশঙ্কার কথা বলা ভুল ও ভিত্তিহীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow