হরমুজ প্রণালিতে হামলার পর ঝুঁকিতে ৬ হাজার নাবিকের জীবন

হরমুজ প্রণালিতে আবারও হামলার পর উপসাগরীয় অঞ্চলে শত শত জাহাজে প্রায় ছয় হাজার নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ। একই সঙ্গে তিনি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। বুধবার (০৮ জুলাই) এক বিবৃতিতে তিনি গত দুই দিনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একাধিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে বলেন, এসব হামলায় নিরীহ নাবিকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ডোমিঙ্গেজ বলেন, কেবল নিজের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নাবিকের জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়। তিনি বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলার ফলে উপসাগরে নিরাপদে বের হতে না পারা প্রায় ছয় হাজার নাবিকের মধ্যে ভয় ও মানসিক চাপ আরও বেড়ে গেছে। আইএমও প্রধান জোর দিয়ে বলেন, নাবিকদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। সূত্র : এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow