হরমুজ প্রাণালি দিয়ে ভারতীয় ট্যাঙ্কার চলতে দেবে ইরান?
ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিতে পারে ইরান—এমন দাবি করেছে ভারতের একটি সরকারি সূত্র। তবে ইরানের একটি সূত্র এই ধরনের কোনো চুক্তি হয়েছে বলে অস্বীকার করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা দেশ ভারত তাদের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এই প্রণালি দিয়ে আমদানি করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির মধ্যে তিন দফা ফোনালাপ হয়েছে। সর্বশেষ আলোচনায় মূলত জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসোয়াল বলেন, এই মুহূর্তে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। ভারতীয় সূত্রের দাবি, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ফোনালাপের পর ইরান ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের আশ্বাস দিয়েছে। কিন্তু ইরানের একটি সূত্র জানিয়েছে, এমন কোনো চুক্তি হয়নি এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ভারত জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীর পূর্ব ও পশ্চিমে ২৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচল করছে, যেখানে
ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিতে পারে ইরান—এমন দাবি করেছে ভারতের একটি সরকারি সূত্র। তবে ইরানের একটি সূত্র এই ধরনের কোনো চুক্তি হয়েছে বলে অস্বীকার করেছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা দেশ ভারত তাদের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এই প্রণালি দিয়ে আমদানি করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচির মধ্যে তিন দফা ফোনালাপ হয়েছে। সর্বশেষ আলোচনায় মূলত জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা হয়েছে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসোয়াল বলেন, এই মুহূর্তে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
ভারতীয় সূত্রের দাবি, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ফোনালাপের পর ইরান ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের আশ্বাস দিয়েছে।
কিন্তু ইরানের একটি সূত্র জানিয়েছে, এমন কোনো চুক্তি হয়নি এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল।
ভারত জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীর পূর্ব ও পশ্চিমে ২৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচল করছে, যেখানে ৭৭৮ জন ভারতীয় নাবিক রয়েছেন।
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বলেছে, জাহাজ কর্তৃপক্ষ, নিয়োগ সংস্থা ও ভারতীয় দূতাবাসগুলো একসঙ্গে কাজ করছে যাতে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অন্তত ১৬টি জাহাজে হামলা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এই পরিস্থিতিতে প্রণালিটি প্রায় অচল হয়ে পড়ায় ভারত বিকল্প হিসেবে রাশিয়া থেকে আরও বেশি তেল কেনার চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ইরান সতর্ক করেছে।
সূত্র: সিএনএন
এমএসএম
What's Your Reaction?