হরমুজে প্রবেশ করলেই মার্কিনিদের ওপর হামলার হুঁশিয়ারি দিল ইরান

ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তাহলে তারা হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে একটি সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর জবাবে এই হুমকি দিল ইরান। ইরানের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালির কাছে আসতে বা এতে প্রবেশ করতে চায়, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। বিশেষ করে আগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা চালালে সেনাবাহিনী তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের মেজর জেনারেল আলি আব্দুল্লাহ বলেন, ইরান বারবার বলে আসছে যে এই প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতেই তাদের সঙ্গে সমন্বয় করতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনাসদস্য অংশ নেবে। অভিযান চলাকালে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টির চেষ্টা করলে সেটির বিরুদ্

হরমুজে প্রবেশ করলেই মার্কিনিদের ওপর হামলার হুঁশিয়ারি দিল ইরান

ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তাহলে তারা হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে একটি সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর জবাবে এই হুমকি দিল ইরান।

ইরানের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালির কাছে আসতে বা এতে প্রবেশ করতে চায়, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। বিশেষ করে আগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা চালালে সেনাবাহিনী তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

ইরানের মেজর জেনারেল আলি আব্দুল্লাহ বলেন, ইরান বারবার বলে আসছে যে এই প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতেই তাদের সঙ্গে সমন্বয় করতে হবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনাসদস্য অংশ নেবে।

অভিযান চলাকালে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টির চেষ্টা করলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সামাজিক মাধ্যমের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করছেন। ওই আলোচনা সকলের জন্য খুব ইতিবাচক কিছু বয়ে আনতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

সূত্র : সিএনএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow