হরমুজে মাইন অপসারণে বিমান ও যুদ্ধজাহাজ পাঠাতে পারে ফ্রান্স
ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর বার্ষিক সম্মেলন আজ শুরু হবে। সদস্য দেশগুলোর নেতারা তিন দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন। এ সম্মেলন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। এর ফলে দুই দেশের মধ্যে ৬০ দিনের আলোচনার নতুন সুযোগ তৈরি হয়েছে। ইরান-মার্কিন সমঝোতা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফরাসি টেলিভিশন চ্যানেল TF1-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত রাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে কাঠামোগত সমঝোতা হয়েছে তা বাস্তবায়নের জন্য আমাদের সবকিছু করতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক কোনো সমঝোতা হলে মাইন অপসারণে সক্ষম একটি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ও বিমান মোতায়েন করতে পারে ফ্রান্স। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে এসব বিমান ও যুদ্ধজাহাজ দুই থেকে তিন দিনের মধ্যেই পাঠানো সম্ভব হবে। ম্যাক্রোঁ আরও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তির ফলে এই গুরুত্বপূর্ণ জলপথটি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে। এ প্রসঙ্গে ম্যা
ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর বার্ষিক সম্মেলন আজ শুরু হবে। সদস্য দেশগুলোর নেতারা তিন দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন। এ সম্মেলন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। এর ফলে দুই দেশের মধ্যে ৬০ দিনের আলোচনার নতুন সুযোগ তৈরি হয়েছে।
ইরান-মার্কিন সমঝোতা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফরাসি টেলিভিশন চ্যানেল TF1-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত রাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে কাঠামোগত সমঝোতা হয়েছে তা বাস্তবায়নের জন্য আমাদের সবকিছু করতে হবে।
তিনি জানান, আন্তর্জাতিক কোনো সমঝোতা হলে মাইন অপসারণে সক্ষম একটি ফ্রিগেট (যুদ্ধজাহাজ) ও বিমান মোতায়েন করতে পারে ফ্রান্স। সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে এসব বিমান ও যুদ্ধজাহাজ দুই থেকে তিন দিনের মধ্যেই পাঠানো সম্ভব হবে।
ম্যাক্রোঁ আরও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তির ফলে এই গুরুত্বপূর্ণ জলপথটি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে।
এ প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, হরমুজে কোনো ধরনের টোল আরোপ যাতে না হয় তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
এবারের জি-৭ সম্মেলনে আলোচ্যসূচির অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে- ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, চীনের কথিত অন্যায্য প্রতিযোগিতা, অনলাইনে শিশুদের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত ও প্রভাবশালী উত্থান।
সূত্র: ইউরো নিউজ
কেএম
What's Your Reaction?