হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা ২ ট্যাংকারে ইরানের হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সামরিক নিরাপত্তা নিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। খবর টাইমস অব ইসরায়েলের। শুক্রবার (৩১ জুলাই) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, নিয়ম অমান্যকারী দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে চলাচলে অক্ষম করে দেওয়া হয়েছে। বাহিনীটির দাবি, ওই হামলার পর আরও চারটি তেলবাহী ট্যাংকার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। তবে হামলার শিকার ট্যাংকারগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে আইআরজিসি বিস্তারিত কোনো তথ্য দেয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলে থাকা জাহাজগুলোকে মার্কিন সামরিক বাহিনীর দেওয়া যেকোনো হস্তক্ষেপ, আদেশ ও নির্দেশনার জবাব দেবে ইরান। আইআরজিসি জোর দিয়ে বলেছে যে প্রণালিটি অতিক্রম করার জন্য জাহাজগুলোকে অবশ্যই তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। সূত্র : টাইমস অব ইসরায়েল
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের সামরিক নিরাপত্তা নিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। খবর টাইমস অব ইসরায়েলের।
শুক্রবার (৩১ জুলাই) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, নিয়ম অমান্যকারী দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোকে চলাচলে অক্ষম করে দেওয়া হয়েছে।
বাহিনীটির দাবি, ওই হামলার পর আরও চারটি তেলবাহী ট্যাংকার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়।
তবে হামলার শিকার ট্যাংকারগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে আইআরজিসি বিস্তারিত কোনো তথ্য দেয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।
আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলে থাকা জাহাজগুলোকে মার্কিন সামরিক বাহিনীর দেওয়া যেকোনো হস্তক্ষেপ, আদেশ ও নির্দেশনার জবাব দেবে ইরান।
আইআরজিসি জোর দিয়ে বলেছে যে প্রণালিটি অতিক্রম করার জন্য জাহাজগুলোকে অবশ্যই তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
সূত্র : টাইমস অব ইসরায়েল
What's Your Reaction?