হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও পরিচালনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ ইরান কখনো মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড। সোমবার (১৩ জুলাই) ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি এ সতর্কবার্তা দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন। জুলফাকারি বলেন, ‘আগেও সতর্ক করা হয়েছে, কোনো পরিস্থিতিতেই আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে দেব না।’ তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র বারবার নৌচলাচলকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। ইরানি এই সামরিক কর্মকর্তা কয়েকটি আঞ্চলিক দেশের সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। তার দাবি, এ ধরনের সহযোগিতা ‘পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে’। জুলফাকারি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও জলদস্যু সামরিক বাহিনী’ যে কোনো ধরনের বিঘ্ন বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে দৃঢ়ভাবে মোকাবিলা করবে। তিনি বলেন, ‘ইসলামিক ব
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও পরিচালনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ ইরান কখনো মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড।
সোমবার (১৩ জুলাই) ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি এ সতর্কবার্তা দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন।
জুলফাকারি বলেন, ‘আগেও সতর্ক করা হয়েছে, কোনো পরিস্থিতিতেই আমরা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে দেব না।’
তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র বারবার নৌচলাচলকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। ইরানি এই সামরিক কর্মকর্তা কয়েকটি আঞ্চলিক দেশের সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে। তার দাবি, এ ধরনের সহযোগিতা ‘পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে’।
জুলফাকারি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী হরমুজে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী ও জলদস্যু সামরিক বাহিনী’ যে কোনো ধরনের বিঘ্ন বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে দৃঢ়ভাবে মোকাবিলা করবে। তিনি বলেন, ‘ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) ও ইরানি সেনাবাহিনীর সাম্প্রতিক শক্তিশালী পদক্ষেপগুলোই এর প্রমাণ।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং এর ব্যবস্থাপনার জন্য অর্থও নেবে। ট্রাম্পের এ মন্তব্যের পরপরই ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
What's Your Reaction?